রাজা বলিলেন-ভন্তে, যাহার জ্ঞান উৎপন্ন হইয়াছে, তাহার প্রজ্ঞাও কি উৎপন্ন হইয়াছে? হাঁ মহারাজ, যাহার জ্ঞান উৎপন্ন হইয়াছে, প্রজ্ঞাও তাহার উৎপন্ন হইয়াছে। তবে কি ভন্তে, যাহা জ্ঞান তাহাই প্রজ্ঞা? হাঁ মহারাজ, যাহা জ্ঞান তাহাই প্রজ্ঞা। যদি তাহাই হয়, তাহা হইলে সে কি কোন বিষয়ে মোহ প্রাপ্ত হইবে, না হইবে না? মহারাজ, কোন বিষয়ে হয়, কোন বিষয়ে হয় না। ভন্তে, কোন্ বিষয়ে মোহ হয়, কোন্ বিষয়ে মোহ হয় না? মহারাজ, যেই শিল্প বিদ্যাদি তাহার জানা নাই, যেই দিকে সে যায় নাই, যেই নাম প্রজ্ঞপ্তি তাহার শুনা নাই, এই বিষয়গুলিতে তাহার মোহ আসিবে।
কোন্ বিষয়ে মোহ আসিবে না? মহারাজ, অনিত্য-দুঃখ-অনাত্ম জ্ঞানে যাহা উত্তমরূপে জানা হইয়াছে, তাহাতে আর মোহ আসিবে না। ভন্তে, তবে মোহ কোথায় যায়? মহারাজ যেইস্থানে জ্ঞান উৎপন্ন হয়, তথায়ই মোহ নিরুদ্ধ হয়। উপমা প্রদান করুন। মহারাজ, অন্ধকার গৃহে যদি কোন পুরুষ প্রদীপ জ্বালে, তখনই অন্ধকার নিরুদ্ধ হয়, আলোকটা জ্বলিতে থাকে। এই প্রকার জ্ঞানালোক উৎপত্তির সঙ্গে সঙ্গেই মোহান্ধকার চলিয়া যায়।
ভন্তে, প্রজ্ঞা কোথায় যায়? প্রজ্ঞাও মহারাজ, নিজের কার্য সাধন করিয়া তথায়ই নিরুদ্ধ হয় বটে, কিন্তু তাহার কার্যক্রম বিনষ্ট হয় না, ভন্তে, আপনি যাহা বলিতেছেন, প্রজ্ঞার কার্য বিনষ্ট হয় না, তাহার উপমা প্রদান করুন। মহারাজ, কোন পুরুষ রাত্রিতে একখানি পত্র পাঠাইতে ইচ্ছা করিয়া লেখককে ডাকাইলেন এবং প্রদীপ জ্বালিয়া পত্রখানি লেখাইলেন। ঐ পত্র লিখার পর প্রদীপখানি নিবাইয়া দিলেন। প্রদীপ নিবিল বটে, লেখা কিন্তু বিনষ্ট হইল না। এইরূপ মহারাজ, প্রজ্ঞা-প্রদীপ নিবিলে ও তাহার লেখারূপ কার্য বিনষ্ট হয় না।
পুনরায় উপমা প্রদান করুন। মহারাজ, পূর্ব জনপদের লোকেরা প্রত্যেক ঘরে পাঁচ পাঁচটি করিয়া জল পূর্ণ কলসী রাখিয়া থাকে, কারণ যখন ঘরে আগুন লাগিবে, তখন আগুন নিবাইতে পারিবে। আগুন লাগিলে ঐ কলসী ঘরের উপর নিক্ষেপ করে। তদ্দ্বারা অগ্নি নিবিয়া যায়। তবে কি মহারাজ, তাহাদের মনে এইরূপ হয়, ঐ কলসী আমরা পুনঃ ব্যবহার করিব? না মহারাজ, ঐ কলসীর আর প্রয়োজন নাই, তাহাদ্বারা কার্যও বা আর কি হইবে।
যেমন মহারাজ, পঞ্চ কলসী, তেমন শ্রদ্ধা-বীর্য-স্মৃতি-সমাধি-প্রজ্ঞা এই পঞ্চেন্দ্রিয়। যেমন সেই মনুষ্যেরা, তেমন সাধকগণ। ক্লেশগুলি অগ্নিতুল্য দ্রষ্টব্য। যেমন পাঁচটি কলসীদ্বারা আগুন নিবাইয়া দেয়, তেমন পঞ্চেন্দ্রিয় ক্লেশাগ্নি নিবাইয়া দেয়; ক্লেশাগ্নি একবার নিবিয়া গেলে, আর জ্বলিয়া উঠিবে না। এই প্রকারই মহারাজ, প্রজ্ঞা নিরুদ্ধ হয়। কিন্তু তাহার কার্যক্রম নিরুদ্ধ হয় না।
পুনরায় উপমা প্রদান করুন। যেমন মহারাজ, কোন বৈদ্য পাঁচটি শিকড় পিষিয়া রোগীকে সেবন করাইল, তদ্দ্বারা রোগীর রোগও সেরে গেল, সে কি পুনঃ ঐ পঞ্চ শিকড়ের প্রয়োজন মনে করে? না ভন্তে, তাহা আর কি করিবে। তেমন মহারাজ, পঞ্চ শিকড় শ্রদ্ধাদি পঞ্চ ইন্দ্রিয়। বৈদ্য সাধকতুল্য। ব্যাধি ক্লেশতুল্য। ব্যাধিত পুরুষ পৃথগ্জন বা সাধারণ লোক। পাঁচটি শিকড়ে যেমন রোগীর রোগ সারে, তেমন পঞ্চেন্দ্রিয়দ্বারা ক্লেশ ব্যাধি সারিয়া যায়, আর পুনরায় উৎপন্ন হয় না। এইরূপ প্রজ্ঞার নিরোধ হয় বটে, কিন্তু তাহার কৃতকার্যের নিরোধ হয় না।
পুনরায় উপমা প্রদান করুন। যেমন মহারাজ, পাঁচটি বাণ লইয়া এক যোদ্ধা যুদ্ধ করিতে গেল। সে পঞ্চ বাণ মারিয়া শত্রর্ব সৈন্য পরাজয় করিল। সে কি ঐ বাণ পাঁচটি প্রত্যাশা করে? না ভন্তে, সে তাহা আর কি করিবে। তেমন মহারাজ, শ্রদ্ধাদি পঞ্চেন্দ্রিয় পাঁচটি বাণ; যোদ্ধা সাধক; শত্রর্ব-সৈন্য ক্লেশ। যেমন পাঁচটির বাণে শত্রর্ব-সৈন্য ধ্বংস করে, তেমন পঞ্চেন্দ্রিয় ক্লেশসমূহ ধ্বংস করে। ক্লেশ ধ্বংস হইলে আর উৎপন্ন হয় না। প্রজ্ঞা ও প্রজ্ঞার কার্যও তদ্রূপ।” ভন্তে, আপনি সুদক্ষ।

No comments:
Post a Comment