Followers

Monday, January 2, 2017

ষোড়শ স্মৃতিজ্ঞান কীভাবে উৎপন্ন হয়?


         রাজা বলিলেন-ভন্তে, কত প্রকারে স্মৃতি উৎপন্ন হয়? মহারাজ, ষোল প্রকারে। সেই ষোল প্রকার কি কি?
অভিজ্ঞানে, কার্যতঃ, স্থূল বিজ্ঞানে, হিত বিজ্ঞানে, অহিত বিজ্ঞানে, সাদৃশ্য নিমিত্তে, বৈসাদৃশ্য নিমিত্তে, কথা বিজ্ঞানে, লক্ষণে, স্মরণে, মুদ্রাতে, গণনাতে, ধারণে, ভাবনায়, পুস্তক নিবন্ধনে, উপনিক্ষেপে ও অনুভূতিতে স্মৃতি উৎপন্ন হইয়া থাকে।
অভিজ্ঞানে স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? মহারাজ, আয়ুষ্মান আনন্দ, উপাসিকা খুজ্জুত্তরা ও অন্যান্য মহানুভবগণ জাতিস্মর জ্ঞানসম্পন্ন ছিলেন। তাঁহারা পূর্বকৃত বিষয় ও জন্ম স্মরণ করিতে পারিতেন। এই প্রকারে অভিজ্ঞানে স্মৃতি উৎপন্ন হয়।
কার্যতঃ স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? স্বভাবতঃ কাহারও নিকট ভ্রম বেশী হয়, তাহাকে কেহ স্মরণ করাইবার জন্য কোন ব্যবস্থা করিয়া দিলে, সে কার্য করিতে পারে, ইহাকে কার্যদ্বারা স্মৃতি বলে।
স্থূল বিজ্ঞানে স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? যখন রাজ্যে অভিষিক্ত হয়, আর স্রোতাপত্তি ফল প্রাপ্ত হয়, ইহাকে স্থূল বিজ্ঞান-স্মৃতি বলে।
হিত বিজ্ঞান-স্মৃতি কিরূপে উৎপন্ন হয়। পূর্বে যেই বিষয়ে সুখ লাভ করা যায়, তাহা পরে স্মরণ হয় যে, অমুক বিষয়ে সুখ পাইয়াছিলাম। ইহাকে হিত বিজ্ঞান-স্মৃতি বলে।
অহিত বিজ্ঞান-স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? পূর্বে যেই বিষয়ে দুঃখ লাভ করা যায়, তাহা পরে স্মরণ হয় যে, অমুক বিষয়ে দুঃখ পাইয়াছিলাম। ইহাকে অহিত বিজ্ঞান-স্মৃতি বলে।
সাদৃশ্য নিমিত্ত স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? নিজের মাতা-পিতা ভাই-ভগ্নির ন্যায় কোন লোক দেখিয়া মাতা-পিতা প্রভৃতিকে, ও কোন উষ্ট্র, গরু, গর্দভ দেখিয়া অন্য তাদৃশ উষ্ট্র, গরু, গর্দভকে স্মরণ করে। ইহাকে সাদৃশ্য নিমিত্ত স্মৃতি বলে।
বৈসাদৃশ্য নিমিত্ত স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? অমুকের এইরূপ বর্ণ, এইরূপ শব্দ, এইরূপ গন্ধ, এইরূপ রস, এইরূপ স্পর্শ এই প্রকার স্মরণ করে। ইহাকে বৈসাদৃশ্য নিমিত্ত স্মৃতি বলে।
মহাকারুণিক বুদ্ধ
   

কথা অভিজ্ঞান স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? যে স্বভাবতঃ ভ্রম পূর্ণ, তাহাকে অন্য কেহ স্মরণ করাইয়া দেয়, তদ্দ্বারা সে স্মরণ করে। ইহাকে কথা অভিজ্ঞান স্মৃতি বলে।
লক্ষণ-স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? যে বলীবর্দদিগকে কোন চিহ্নদ্বারা ও লক্ষণদ্বারা জানিতে পারে, ইহাকে লক্ষণ-স্মৃতি বলে।
স্মরণ-স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? স্বভাবতঃ যাহার ভুল বেশী হয়, তাহাকে কেহ বলে-“স্মরণ কর, স্মরণ কর” এই বলিয়া মনে করিয়া দেয়। ইহাকে স্মরণ-স্মৃতি বলে।
মুদ্রা-স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? লিপিদ্বারা শিক্ষা করিয়া জানিতে পারে যে-এই অক্ষরের পর এই অক্ষর প্রয়োগ করা উচিত। ইহাকে মুদ্রা-স্মৃতি বলে।
গণনা-স্মৃতি কিরূপে উৎপন্ন হয়?
 গণনাদ্বারা শিক্ষা করে বলিয়া, গণকেরা বহু সংখ্যা গণিতে পারে। ইহাকে গণনা-স্মৃতি বলে।
ধারণা-স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? ধারণাদ্বারা শিক্ষা করে বলিয়া, ধারণাকারীরা বহু বিষয় ধারণা করিতে পারে। ইহাকে ধারণা-স্মৃতি বলে।
ভাবনা-স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? এই বুদ্ধশাসনের মধ্যে ভিক্ষুরা অনেক প্রকার পূর্বনিবাসকে অনুস্মরণ করিয়া থাকে। যেমন-এক জন্ম, দুই জন্ম...সেই সেই জন্মে আকার কিরূপ ছিল, নাম কি ছিল, কোথায় ছিল, কি কার্য করিত, এই সমস্ত অনুস্মরণ করিতে পারে। ইহাকে ভাবনা-স্মৃতি বলে।
পুস্তক-নিবন্ধন স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? রাজারা অনুশাসনের নিয়মাবলী স্মরণ করিবার জন্য বলেন-‘একটি পুস্তক আনয়ন কর’ সেই পুস্তকদ্বারা তাঁহারা স্মরণ করেন। ইহাকে পুস্তক-নিবন্ধন স্মৃতি বলে।
উপনিক্ষেপ-স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? উপনিক্ষিপ্ত ভাণ্ড দেখিয়া স্মরণ হয় যে ‘আমি ইহা রাখিয়াছিলাম।’ ইহাকে উপনিক্ষেপ-স্মৃতি বলে।
অনুভূতি-স্মৃতি কিরূপে উৎপন্ন হয়? পূর্বে দেখিয়াছে বলিয়া রূপটি, শুনিয়াছে বলিয়া শব্দটি, ঘ্রাণ লইয়াছিল বলিয়া গন্ধটি, আস্বাদন করিয়াছিল বলিয়া রসটি, স্পর্শ করিয়াছিল বলিয়া স্পর্শটি ও জানা ছিল বলিয়া ধর্মটি স্মরণ করে। ইহাকে অনুভূতি-স্মৃতি বলে।
মহারাজ, এই ষোল প্রকারে স্মৃতি উৎপন্ন হয়। ভন্তে, আপনি সুদক্ষ

No comments:

Post a Comment