Followers

Monday, January 2, 2017

প্রজ্ঞা লক্ষণ কীরূপ?

                                                   
     
                                                        প্রজ্ঞা-লক্ষণ প্রশ্ন-মীমাংসা

রাজা বলিলেন-ভন্তে, প্রজ্ঞার লক্ষণ কি? মহারাজ, আমি পূর্বেও ত বলিয়াছি, প্রজ্ঞার ছেদন লক্ষণ, তবে অবভাসন লক্ষণও প্রজ্ঞাতে আছে।
ভন্তে, সেই প্রজ্ঞার অবভাসন লক্ষণ কিরূপ? মহারাজ, উৎপত্তিশীল প্রজ্ঞা অবিদ্যার অন্ধকারকে ধ্বংস করে, বিদ্যার আলোক উৎপাদন করে। জ্ঞানালোকে প্রবেশ করায়, আর্যসত্যসমূহ প্রকাশিত করে। তৎপর সাধক অনিত্য-দুঃখ-অনাত্মা লক্ষণকে সম্যক প্রজ্ঞাযোগে দর্শন করেন।
উপমা প্রদান করুন। মহারাজ, কোন পুরুষ প্রদীপ হস্তে অন্ধকার গৃহে প্রবিষ্ট হওয়া মাত্রেই অন্ধকার চলিয়া যায়, দীপ্তি উৎপাদন করে, আলোকটা সমস্ত গৃহে পরিব্যাপ্ত হয়। রূপসমূহ প্রকাশিত হয়। এই প্রকারই মহারাজ প্রজ্ঞার অবভাসন লক্ষণ। ভন্তে, আপনি সুদক্ষ।

No comments:

Post a Comment