Followers

Thursday, January 5, 2017

জন্মলাভীর অনুভূতি

                                                             
                                                          





                                                             জন্ম-লাভীর অনুভূতি প্রশ্ন-মীমাংসা।

রাজা বলিলেন-ভন্তে, যে জন্মগ্রহণ করে না সে কি কোন দুঃখ বেদনা অনুভব করিতে পারে? স্থবির বলিলেন-কোনটি পারে, কোনটি পারে না। কোন্‌টি পারে, কোন্‌টি পারে না? মহারাজ, কায়িক বেদনা অনুভব করে, চৈতসিক বেদনা অনুভব করে না। তাহা কিরূপ? কায়িক বেদনা উৎপত্তির যাহা হেতু, যাহা প্রত্যয়, সেই হেতু-প্রত্যয়ের উপশম না হইলে কায়িক-দুঃখ অনুভব করিতে হয়। সেইরূপ চৈতসিক দুঃখ উৎপত্তির যাহা হেতু-প্রত্যয় তাহার শান্তিতে চৈতসিক দুঃখের অনুভূতি হয় না। ভগবান বলিয়াছেন-সে একমাত্র কায়িক বেদনা অনুভব করে, কিন্তু মহারাজ চৈতসিক নহে।
তাহা হইলে ভন্তে নাগসেন, যিনি দুঃখ পান, তিনি পরিনির্বাণ লাভ করেন না কেন? মহারাজ, অরহতের নিকট আসক্তিও নাই, বিদ্বেষও নাই। তাঁহারা অপক্ব পাত করেন না। পরিপক্বের জন্য অপেক্ষা করিয়া থাকেন। অর্থাৎ অরহতেরা অকালে নির্বাণ লাভ না করিয়া যথাকালে নির্বাপিত হন। মহারাজ, ধর্ম সেনাপতি সারীপুত্ত স্থবির বলিয়াছেন-
“নাহি অভিনন্দি আমি জীবনেরে কিংবা মরণেরে,
কালের প্রতীক্ষা করি, দাস যথা বেতনের তরে।
নাহি অভিনন্দি আমি জীবনেরে কিংবা মরণেরে,
কালের প্রতীক্ষা করি, জ্ঞানযুক্ত হয়ে স্মৃতি-ভরে।”
ভন্তে আপনি সুদক্ষ।

No comments:

Post a Comment