শীল-লক্ষণ প্রশ্ন-মীমাংসা।
ভন্তে, শীলের লক্ষণ কি। মহারাজ, শীলের লক্ষণ প্রতিষ্ঠা। পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ বল, সপ্তবোধ্যঙ্গ, চারি মার্গ, চারি স্মৃত্যুপস্থান, চারি সম্যক্ চেষ্টা, চারি ঋদ্ধিপাদ, চারি ধ্যান, অষ্ট বিমোক্ষ, চারি সমাধি, অষ্ট সমাপত্তি এই সমস্ত কুশল ধর্মের প্রতিষ্ঠা শীল। মহারাজ, শীলে প্রতিষ্ঠিত ব্যক্তির কোন কুশল ধর্ম পরিক্ষীণ হয় না।
![]() |
| গৌতম বুদ্ধ |
উপমা প্রদান করুন। মহারাজ, যে কোন উদ্ভিদাদি যে বৃদ্ধি, বিরূঢ়ি, বিপুলতা লাভ করে, সমস্তই পৃথিবীর আশ্রয়ে থাকিয়া। এইরূপ সাধক শীলে স্থিত হইয়া পঞ্চেন্দ্রিয়াদি ভাবনা করে। পুনরায় উপমা প্রদান করুন। মহারাজ, যে কোন বাহুবল সাধিত কাজ পৃথিবীর উপর ভার দিয়া করিতে হয়, সেইরূপ সাধকেরাও শীলে ভার রাখিয়া ভাবনা সমাধির অনুষ্ঠান করে। পুনরায় উপমা প্রদান করুন। মহারাজ, যখন সুতার একটি নগর নির্মাণে রত হয়, তখন সে প্রথমে স্থানটি পরিষ্কার করে, গোঁজা কাঁটা ফেলিয়া দেয়, স্থানটি সমান করে, তৎপর চতুষ্কোণ রাস্তা-ঘাট ঠিক করিয়া নগর নির্মাণ করে। এইরূপ সাধকও শীলাশ্রয়ে যাবতীয় কণ্টকাদি নির্মূল করিয়া ভাবনা-সমাধির অনুষ্ঠান করে। পুনরায় উপমা প্রদান করুন। মহারাজ, যেমন কোন বাজিকর তাহার শিল্প দেখাইতে ইচ্ছা করে, তখন সে পৃথিবী খনন করিয়া পাথর চাঁড়ের টুকরা ফেলিয়া ভূমিটাকে সমান করে, সেই সম মৃদু ভূমিতে বাজি খেলিয়া থাকে। সাধকও শীলবিশুদ্ধিতে রত থাকিয়া ভাবনা সমাধির অনুষ্ঠান করে।
মহারাজ, ভগবান দেশনা করিয়াছেন :-
জ্ঞানবান নর হয়ে শীলে প্রতিষ্ঠিত
সমাধি ও বিদর্শনভাবে অনিবার,
বীর্যবান বুদ্ধিমান ভিক্ষু বুদ্ধ-সুত
বেণুজটা তুল্য তৃষ্ণা করেন সংহার।
ধরণীতে প্রাণীদের প্রতিষ্ঠার তুল্য
কুশল বৃদ্ধির মূল যাহা আছে আর
জিনের শাসনে যাহা মুখ্য বিবেচিত
প্রাতিমোক্ষ শীলস্কন্ধ অতীব উত্তম।
ভন্তে, আপনি সুদক্ষ।
মহারাজ, ভগবান দেশনা করিয়াছেন :-
জ্ঞানবান নর হয়ে শীলে প্রতিষ্ঠিত
সমাধি ও বিদর্শনভাবে অনিবার,
বীর্যবান বুদ্ধিমান ভিক্ষু বুদ্ধ-সুত
বেণুজটা তুল্য তৃষ্ণা করেন সংহার।
ধরণীতে প্রাণীদের প্রতিষ্ঠার তুল্য
কুশল বৃদ্ধির মূল যাহা আছে আর
জিনের শাসনে যাহা মুখ্য বিবেচিত
প্রাতিমোক্ষ শীলস্কন্ধ অতীব উত্তম।
ভন্তে, আপনি সুদক্ষ।

No comments:
Post a Comment